দূর মদিনার ফুল বাগানে
ফুল ফুটেছে ফুল ------।।
দ্বীনের নবি কমলিওয়ালা
মাখলুকাতের কূল
চিনবে না যে কূল হারাবে
করবে সেজন ভুল।
সুবাসিত বিশ্ব ভুবন
গুন গুন গুন সুর,
গাইছে ভ্রমর উড়ছে পাখি
দূর যে বহু দূর।
দয়ার নবি মায়ার নবি
হয় না যে তাঁর তুল -----------।।
ইসলামের ওই মর্মবাণী
আনলো দুনিয়ায়,
ধর্ম-গ্রহণ করে মানুষ
সোনালী যুগ পায়।
সে যে আমার প্রিয় নবি মোহাম্মদ রাসুল -----------।
ইউটিউবে কী নাশিদ।
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥