তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥
মোহাম্মাদের আলো রাহে আমার মরণ হোক
তাঁর জীবনই চাঁদ মোড়ানো সজীব গ্রহলোক…
তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো
তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো
তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব
তুমি ছাড়া কেউ নেই মালিক বলে ডাকবো
তাইতো সারাক্ষণ ডাকি তোমারে
ভালোবেসে কাছে টেনে নাও আমারে
এই মনের গহীনে আছো তুমি
ভালোবেসে চিরদিন রাখবো
যেওনা যেওনা ভুলে কখনো আমায়
পারবো না কভু আমি হারাতে তোমায়
কবরে হাশরে থেকো পাশে
তাহলে বিপদ থেকে বাঁচবো
পৃথিবীতে মায়ের মত আপন কেহ নাই
স্নেহ আদর ভালোবাসা অফুরন্ত পাই
নাই নাই মায়ের মত আপন কেহ নাই
আমার খুশি দেখতে সদা থাকে মায়ের মুখ
মায়ের মত এত আপন হয় না কোন জন
মায়ের কোলে মাথা রেখে শান্তি খুঁজে পাই
নাই নাই মায়ের মত আপন কেহ নাই
আমায় নিয়ে স্বপ্ন হাজার আশায় বাঁধে বুক
দুঃখ কষ্ট বুকে নিয়ে রাখে হাসিমুখ
জন্ম হলে বারে বারে আমার মাকে চাই
নাই নাই মায়ের মত আপন কেহ নাই
লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে
একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে
কে জানে কে বাঁচে কদিন জানা কি যাই আহারে
হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে
তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে
তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়
বাঁশ বাগানে বাসের শাড়ি নিত্য দুলে দুলে যায়
‘আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে
হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে
তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে
যেই পানিতে গোসল দিবে কুসুম গরম কোরিয়া
সেই পানিয়ার বড়ই পাতা আছে তৈরি খাটিয়া
‘আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে
হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে
তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে
এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি সব
দন্দ বিভেদ ভুলে যাই
জামাত চরমোনাই হেফাজত খেলাফত
আমাদের ভেদাভেদ নাই।
কারবালা ফুরাত আর সিন্দু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই।
বালাকোট শাপলায় পলাশির প্রান্তরে আজও সেই রক্তের ঘ্রান পাই।
আমাদের ইতিহাস একতার ইতিহাস
ঐক্য ছাড়া কোন পথ নাই। ( ২) ঐ
এই দল সেই দল কতদল দেখলাম দেখে দেখে করেছি শেষ
এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে দেশ।
ওরা শুধু বারবার করে গেছে ব্যাবহার।
চিনতে ওদের আজ বাকি নাই
ঐক্য ছাড়া কোন পথ নাই। ঐ
আল্লার আইনে বিশ্বাসী যারা নয়
তারা শুধু নামেতেই মুসলিম।
মানব রচিত তন্ত্র মন্ত্র সব মানেনাতো,প্রকৃত মু’মিন।
আকাশ জমিন যার আইন ও হবে তার।
ইসলাম ছাড়া কোন সুঃখ নাই
ঐক্য ছাড়া কোন পথ নাই। ঐ
মন কাননে একটি পাখি
আল্লাহ আল্লাহ যায়রে ডাকি।।
সারাদিন ভর,,,,,,,,
কেঁদে কেঁদে বলে মাওলা, করো না গো পর আমায় করোনা গো পর।।
দিশেহারা হয়ে পাখি এদিক-ওদিক ছোঠে
চাই নিতে সে মহান রবের দয়া ক্ষমা লুটে
ওষ্ঠে তাহার প্রভুর জিকির ফুল হয়ে যে ফোটে
সেই সুবাসে কলবেরি পাপ চায় নিতে সে টুটে
তাহার যেনো আর সহেনা আল্লা প্রেমের ভার,
কেদে কেদে বলে মাওলা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কত ফুলের মধু দেখো সেই কাননে মিলে
তবু পাখি তৃষ্ণায় কাতর প্রশান্তি নেই দিলে
গুমরে কাঁদে সারাটি ক্ষণ নয়ন ভরা জলে
শান্ত হবে প্রভু তোমার প্রেমের শরাব পেলে
আজ ফারিয়াদ করছে পাখি মাওলা তোমার দারে
ভালোবেসে কাছে টেনে বাধো প্রেমের ডোরে
দুনিয়াবী ব্যস্ততা যে রাখছে তারে দূরে
জুড়াও পাখির পরান মাওলা তোমার ও দিদারে
তাহার যেন আর সহে না তোমার প্রেমের ভার
কেঁদে কেঁদেই বলে মাওলা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চাঁদ টা রাতে জোছনা বিলায়
সূর্য আলো দেয় দিনে
করে যায় নিরলস তাদের এ কাজ
তোমার হুকুম চলে মেনে।
আল্লাহ,আল্লাহ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমারি দয়ায় দেখি রাতের আঁধার
অপরূপ চাহনি চন্দ্র তারার
নির্জনে ইবাদতে তোমার সাথে
কথা হয় কত প্রিয় বান্দার
তোমারি করুনা ঝরে ওগো দয়াময়
সৃষ্টি জগতে সবখানে
আল্লাহ আল্লাহ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নির্জনে নিরালায় তাইতো ভাবি
তুমি ছাড়া কে আছে আমার
তুমিই পরম মুক্তিদাতা
তব কাছে প্রেম বেশুমার
ঋণী করেছ দিয়ে নেয়ামত অপার
আরো খোলা রেখেছ রহমের দ্বার
গুনাহের খাতা মুছে করে দিতে সাফ
দিয়েছো সুযোগ করে তুমি সেজদার
সেই হবে হতভাগা দোজাহানে
যে জন তোমাকে নাহি মানে
আল্লাহ,আল্লাহ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
দূর মদিনার ফুল বাগানে
ফুল ফুটেছে ফুল ——।।
দ্বীনের নবি কমলিওয়ালা
মাখলুকাতের কূল
চিনবে না যে কূল হারাবে
করবে সেজন ভুল।
সুবাসিত বিশ্ব ভুবন
গুন গুন গুন সুর,
গাইছে ভ্রমর উড়ছে পাখি
দূর যে বহু দূর।
দয়ার নবি মায়ার নবি
হয় না যে তাঁর তুল ———–।।
ইসলামের ওই মর্মবাণী
আনলো দুনিয়ায়,
ধর্ম-গ্রহণ করে মানুষ
সোনালী যুগ পায়।
সে যে আমার প্রিয় নবি মোহাম্মদ রাসুল ———–।