Author name: Tunehut

Lyrics

প্রবাসীর ঈদ

ঘাম ঝরিয়ে পরিবারের
ফুটায় মুখে হাসি
কেও দেখেনা তাদের বুকে
কষ্ট কত বেশি
মিথ্যে হাসির লুকোচুরি
পারিবারের মাঁয়া ছাড়ি
বুকের মাঝে ঊনুন জ্বলে যাচ্ছে পুড়ে হৃদ

ঈদ এলোরে ঈদ এলোরে প্রবাসীদের ঈদ
সবাই তাদের ভালোবাসে কেও দেখেনা হৃদ।।

আমরা যখন মায়ের হাতে
পির্নি পায়েশ খাই
তাদের মুখে খাবার দিতে
আপন কেহ নাই
নিজের খাবার নিজেই রাধে
পরিবারের বোঝা কাধে
পাহাড়সম কর্য মাথায় আসেনাতো নীদ।।

ঈদের সালাত আদায় করে
যায়রে ছুটে কাজে
কেও ডাকেনা আদর করে
হাজার লোকের মাঝে
নিজের মত থাকে সবাই
আপন বলে নাই কেহ নাই
নিরব কঠিন যন্ত্রনাতে বাড়ে মনের জিদ।।

গীতিকার- ইয়াসিন রুবেল

Lyrics

আজ সিয়ামের বার্তানিয়ে এলো বছর ঘুরে

আজ সিয়ামের বার্তা
নিয়ে এলো বছর ঘুরে
আকাশ জমিন হাসছে
দেখ গাইছে মধুর সুরে।

এলোরে রমজান এলোরে
এলোরে রমজান এলোরে (2)

রহমতের সুবাস পেয়ে গাই সিয়ামের গান
যেই মাসেতে আল্লাহ তায়ালা পাঠালেন কুরআন।

রহ্মা করো পবিত্রতা 2
সব পাপাচার ছেড়ে।

ছুটে আস প্রভুর ঘরে নামাজ করো আদায়
পুণ্যের কাজ হেলাই খেলায় যেনো ছুটে না যায়।

নেক আমলে সাজাও জীবন 2

Lyrics

বলো বলো বলো বন্ধু বলোনা আমায়এ কেমন জীবন বন্ধু বলোনা আমায়

বলো বলো বলো বন্ধু বলোনা আমায়
এ কেমন জীবন বন্ধু বলোনা আমায় ।।

ফজর কেটে যায় তোমার ঘুমেরও ঘোরে
যোহর কেটে যায় তোমার অলসতায়
আসর চলে আসে তবু হওনিতো এলার্ট
মাগরিবেতে পেতে পারো তুমিও নাজাত ।

চলো বন্ধু পড়ে আসি এশারও সালাত
পাপ রাশি ঘোচাতে তুলি দুই হাত
আরবি আয়াত
———————————————

মসজিদের ওই পালকি আছে তোমার অপেক্ষায়
তবুও তুমি ছুটসো কোথায় কোন অজানায়
ডাক আসিলে যেতে হবে আপন ঠিকানায়
আমলনামা ছাড়া সেদিন নাই কোনো উপায় ।
বলো বলো বলো বন্ধু বলোনা আমায়
কঠিন বিচারের দিনে, আল্লাহ ছাড়া কে হবে সহায় ।

সৃষ্টির সেরা জীব হয়ে তুমি জন্মিলে এই ভবে ।।
ভেবেছো কি মন চিরকাল তুমি এ ধরায় থেকে যাবে
চলে যেতে হবে তোমার, ফিরবে আপন নীরে ।।

ডান হাতে যদি পেতে চাও তুমি তোমার আমলনামা ।।
পড় পড় সালাত পড়, দ্বীনকে আকড়ে ধরো, পড় পড় সালাত

Lyrics

তোপ কামান আর বুলেট বোমারুখতে মোদের পারবেনা

তোপ কামান আর বুলেট বোমা
রুখতে মোদের পারবেনা
এই স্বজাতীর নাবিক মোরা
ইঞ্চি কনাও ছাড়বোনা
লড়াই লড়াই লড়াই হবে
পিছু কবু হটবোনা

রক্তনদী বয়ে যদি জুলুমবাজের
হয় পতন
শিশিরঢালা প্রাচীর ভেঙ্গে
ন্যায্যদাবি হোক পুরণ
হাসছে রবি চতুর্দিকে
শুনছি নতুন সূর
বিজয় গানে মাতবে শহর
নয়তো বেশি দূর
দমন শোষণ নীপিড়নে
এই মনোবল ভাঙ্গবেনা।।

বুকের ছাতি ঝাঝরা করে
আসবে বিজয় ফের
স্বপ্নরা সব মেলছে ডানা
লক্ষ তারুণ্যের
নবযুগের বিপ্লবীদের
নেইতো চোখে ঘুম
চতুর্দিকে চলছে হিড়িক
অধিকারের ধূম
পণ করেছি মনে-প্রাণে
কেওতো ঘরে ফিরবোনা

পাকহানাদের দমন করে
যে দেশ হলো স্বাধীন
প্রাণ থাকিতে দিবোনাতো
করতে ফিলিস্তিন
রক্তঝমাট শিকল বেধির
দিবো গলে ফাস
জীবন দিয়ে যাবো লিখে
নতুন ইতাহাস
সপ্নরঙ্গিন নতুন দিনে
কলুষতা রাখবোনা।।

গান- ইঞ্চি কনাও ছাড়বোনা
গীতিকার- ইয়াসিন রুবেল

Lyrics

প্রভুর ভালবাসা

আল্লাহ তুমি সবার মালিক তুমি সবার রব
অসীম শক্তি ক্ষমতাতে করলে সৃজন ভব
তোমার মত দয়ার পাথার ত্রিভুবনে নাই
আমরা শুধু তোমার প্রভু ভালবাসা চাই।

চাই না প্রভু শূন্যে দোলা দূর আকাশের নীল
কানায় কানায় অথৈজলে পূর্ণ সাগর-বিল
তুমি বিনে এই জগতের সবই ধূসর ছাই।।

চাই না ভবের চোখ ধাধানো রঙিন যত সাজ
সিংহাসনের কোমল গদি, জমিদারি রাজ
ভুলবো সবই ছাড়বো সবই তোমায় যদি পাই।।

চাই না মালিক তুমি ছাড়া আরাম-আয়েশ সুখ
তোমায় পেলে হারিয়ে যাবে পাহাড় সম দুখ
তুমিই মোছো সব হতাশা, তুমি পরম সাঁই।

Lyrics

জুলুমের তারকাঁটা পেরিয়ে একদিন,

জুলুমের তারকাঁটা পেরিয়ে একদিন,মাজলুমানের আসে জয়
সত্যের কাফেলা জেগে ওঠে যদি,মিথ্যের শুরু হয় ক্ষয়।
নির্ভয় হয়ে ওঠে ওরা নির্ভয়, ||

যুগে যুগে ইতিহাস দেয় সাক্ষি,জুলুমেতে ঝরে পড়া খুন,
সাহসী ঢাল হয়ে ঘূর্ণি বাতাসে,নেভিয়ে দেয় বারুদ আগুন!
দমিয়ে রাখা কভু যায় না তাদের,মরণেও আসে নাতো ভয়।

::

প্রাণ চলে যায় তবু বিশ্বাসী গানে,গর্জে ওঠে যদি ঈমান
ধূলিসাৎ হয় সেথা মোড়লের দল,বাজেই বাজে হকের আযান।
আল্লাহ সদাই থাকে মাজলুমানের,জালিমের পাশে কভু নয়

Lyrics

ইয়া রাসুলুল্লাহ

ইয়া রাসুলুল্লাহ
মুনির শফিক

জোছনা রাতের চাঁদ যে তুমি
এই পৃথিবীর আলো
তোমার নূরে বিলীন হলো
সকল আঁধার-কালো

সকল নবীর শ্রেষ্ঠ তুমি,
বন্ধু ডাকেন খোদা
তোমার নামে শান্তি মেলে
নামে প্রেমেরশুধা
আল-কুরআনের ধারক তুমি,
নূরের বাতি জালো

তোমার নামে হৃদয় জুড়ে
দরুদেরই শোভা,
ব্যাকুল হয়ে ডাকি তোমায়
ও আমার প্রাণপ্রভা।

ফুলের বাগে সুবাস তুমি,
কী-যে মধুর ঘ্রাণ,
তোমার প্রেমে সকাল সন্ধ্যা
গাই দরুদের গান
ত্রিষ্ণা আমার মেটাতে নবী
প্রেমের সরাব ঢালো

Lyrics

হাঁকিবো ঈদ মোবারাক

রোজার শেষে সবার ঘরে
ঈদ এসেছে ভাই
চারিকে পড়লো সাড়া
খুশীর সীমা নাই
ত্রিশ রোজার পরে
রোজাদারের তরে
দেন প্রতিদান স্বয়ং আল্লাহপাক!!
ঈদ মোবারাক!
খুশীতে ঈদ মোবারাক
বাতাসে ঈদ মোবারাক!
বইছে ঈদ মোবারাক।

আজকে ঈদ মোবারাক!
হাঁকিবো ঈদ মোবারাক!
সবারে ঈদ মোবারাক!
আহা! কী ঈদ মোবারাক!

আজকে সবার ঘরে
পড়লো খুশীর সাড়া
চারিদিকে আনন্দেরই ঢেউ
নামলো রহম ধারা
জাগলো ঘুমের পাড়া
সুখী-দুঃখী বাদ যাবেনা কেউ! ২
ত্রিশ রোজার পরে
রোজাদারের তরে
দেন প্রতিদান স্বয়ং আল্লাহপাক!।

আজকে পথে পথে
তাকবিরে তাকবিরে
সবার সাথে হবে যে সালাম
হিংসা বিভেদ ভুলে
শান্তির আওয়াজ তুলে
সবার সাথে হবে খোশকালাম…..
ত্রিশ রোজার পরে
রোজাদারের তরে
দেন প্রতিদান স্বয়ং আল্লাহপাক!

Blogs

আধুনিক নাশিদ শিল্পীদের নতুন ঢেউ

আত্মার জন্য একটি যাত্রা: অনুপ্রেরণামূলক নাশিদের শক্তি আবিষ্কার করুন!
আপনি কি পৃথিবীর কোলাহল থেকে সুরেলা আশ্রয় খুঁজছেন? আপনি কি এমন ছন্দ এবং পদ্য চান যা কেবল কানকে আনন্দ দেয় না, বরং আত্মাকে উন্নত করে এবং ঐশ্বরিকতার সাথে হৃদয়ের সংযোগকে শক্তিশালী করে?

Blogs

নাশিদ কীভাবে হৃদয়ে প্রশান্তি আনে

আত্মার জন্য একটি যাত্রা: অনুপ্রেরণামূলক নাশিদের শক্তি আবিষ্কার করুন!
আপনি কি পৃথিবীর কোলাহল থেকে সুরেলা আশ্রয় খুঁজছেন? আপনি কি এমন ছন্দ এবং পদ্য চান যা কেবল কানকে আনন্দ দেয় না, বরং আত্মাকে উন্নত করে এবং ঐশ্বরিকতার সাথে হৃদয়ের সংযোগকে শক্তিশালী করে?

Scroll to Top